ক্ষেতলালে রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ, কাজের মান নিয়ে প্রশ্ন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ক্ষেতলালে রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ, কাজের মান নিয়ে প্রশ্ন..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
ক্ষেতলালে রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ, কাজের মান নিয়ে প্রশ্ন..
ক্ষেতলালে রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ, কাজের মান নিয়ে প্রশ্ন..
ছবি: সংগৃহীত
ক্ষেতলালে রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ, কাজের মান নিয়ে প্রশ্ন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর বস্তা গ্রামের একটি সড়ক পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের দাবির পর সড়কটির নির্মাণকাজ শুরু হলেও ব্যবহৃত উপকরণ ও নির্মাণপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও নির্মাণকাজের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত উপকরণ ও কাজের মান নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সড়কটি যথাযথ মান বজায় রেখে নির্মাণ করা না হলে অল্প সময়ের মধ্যেই তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

গ্রামের স্থায়ী বাসিন্দা আনিছুর রহমান বলেন, দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটি পাকাকরণের কাজ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী হয়েছিলেন। তবে কাজের শুরুতেই কিছু বিষয়ে তাঁদের আপত্তি তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, সড়ক নির্মাণে ব্যবহৃত উপকরণের মান ও কাজের পদ্ধতি যথাযথভাবে তদারকি করা প্রয়োজন।

একই গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের কাজ হলে কিছুদিন পরই সড়কটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন করে কাজের মান নিশ্চিত করা উচিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী এস এম রাজিব হোসেন বলেন, “রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। কাজ কিছুটা খারাপ হচ্ছে। আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে সঠিকভাবে কাজ বুঝে নেওয়ার ব্যবস্থা করব।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator