ঢাকা পলিটেকনিক অটোমোবাইল ক্লাবের নতুন কমিটি, সভাপতি জুবায়ের সম্পাদক হাবিবুল্লাহ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকা পলিটেকনিক অটোমোবাইল ক্লাবের নতুন কমিটি, সভাপতি জুবায়ের সম্পাদক হাবিবুল্লাহ..

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
ঢাকা পলিটেকনিক অটোমোবাইল ক্লাবের নতুন কমিটি, সভাপতি জুবায়ের সম্পাদক হাবিবুল্লাহ..
ঢাকা পলিটেকনিক অটোমোবাইল ক্লাবের নতুন কমিটি, সভাপতি জুবায়ের সম্পাদক হাবিবুল্লাহ..
ছবি: সংগৃহীত
****

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামঃ-

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) অটোমোবাইল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ডিপিআই অটোমোবাইল ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই সেমিস্টারের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

রোববার (৪ অক্টোবর) ক্লাবের এক ঘোষণায় আংশিক এ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে উৎকর্ষ, উদ্ভাবন ও হাতে-কলমে শিক্ষার প্রসারে কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাবিবুল্লাহ। তারা দুজনই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি আশরাফুল হাসান সাদ ও ফুয়াদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ নাঈম মোল্লা এবং মিডিয়া ও কমিউনিকেশন হেড আনিসুর রহমান ফাহিম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহারাব হাসান সামরাত, কামরুল ইসলাম ওভে, ইবাদত বিন ইসলাম, আশরাফুল ইসলাম ওবিন, মো. শাহরিয়ার রাফিন সহ আরও অনেকেই। 

Walang nakitang komento


News Card Generator