ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামঃ-
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) অটোমোবাইল টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ডিপিআই অটোমোবাইল ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই সেমিস্টারের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
রোববার (৪ অক্টোবর) ক্লাবের এক ঘোষণায় আংশিক এ কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে উৎকর্ষ, উদ্ভাবন ও হাতে-কলমে শিক্ষার প্রসারে কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাবিবুল্লাহ। তারা দুজনই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি আশরাফুল হাসান সাদ ও ফুয়াদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ নাঈম মোল্লা এবং মিডিয়া ও কমিউনিকেশন হেড আনিসুর রহমান ফাহিম।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহারাব হাসান সামরাত, কামরুল ইসলাম ওভে, ইবাদত বিন ইসলাম, আশরাফুল ইসলাম ওবিন, মো. শাহরিয়ার রাফিন সহ আরও অনেকেই।