মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮৩ নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার।
সভায় বক্তব্য রাখেন রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, পালগিরি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বিএসসি, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আক্তার মাহমুদ, ১০ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম কন্ট্রাক্টর, বেগম রাবেয়া পালগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, পালগিরি এতিমখানা মাদ্রাসার সভাপতি মোঃ বজলুর রহমান, মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজাহান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক ওয়ার্ড মেম্বার সেরাজুল হক, সাবেক মেম্বার আমির হোসেন, দাতা সদস্য আবুল কালাম ভূঁইয়া, ডাক্তার মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাখাওয়াত হোসেন আবিরসহ আরও অনেকে।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
৮৩ নং পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সদস্য কাজী সাবিয়া ইসলাম জ্যোতি, মোঃ কামরুল, উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি পারভিন আক্তার, অভিভাবক সদস্য লিজা আক্তার, নুসরাত জাহান, জানে আলম ,সোহেল মিয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সরকার রয়েছেন।