সোনারগাঁয়ের রেইন ফরেস্ট রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোনারগাঁয়ের রেইন ফরেস্ট রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেফতার..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
সোনারগাঁয়ের রেইন ফরেস্ট রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেফতার..
সোনারগাঁয়ের রেইন ফরেস্ট রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেফতার..
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোটভাই ও উপজেলা আওয়ামী লীগ নেতা সানজিদ হাসনাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।..

 

 নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য  আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাই এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে শুক্রবার বিকালে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিকেল ৪টার দিকে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে আটক করা হয়। জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

৪৪ বছর বয়সী সানজিদ হাসনাত সোনারগাঁয়ের প্রয়াত আবুল হাসনাতের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী এই নেতার গ্রেফতারের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেফতারের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে।

জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনা অনুযায়ী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব আমলে নেওয়া হচ্ছে না। প্রশাসনের দাবি, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এর সাথে জড়িত প্রতিটি ব্যক্তিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা তারেক বলেন, সোনারগাঁ থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে সানজিদ হাসনাতের সম্পৃক্ততা পাওয়া ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে সানজিদ হাসনাতের গ্রেফতার নিয়ে নানা কানাঘুষা চললেও প্রশাসন তাদের অবস্থানে অনড়। তারা বারবারই আশ্বস্ত করছে যে, কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।

প্রশাসনিক এই তৎপরতা  রাজনৈতিক মহল গুলোতেগুলোতে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator