কয়রায় গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কয়রায় গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

shaiful islam Islam avatar   
shaiful islam Islam
কয়রায় গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১
কয়রায় গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
****


কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ আব্দুল্লাহ মালী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে কয়রা থানার পুলিশ ২ নম্বর কয়রা গ্রামের একটি ঘেরের পাড় থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করে। গ্রেপ্তার আব্দুল্লাহ মালী ওই এলাকার মোঃ কওসার মালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়রা থানার জিডির ভিত্তিতে পুলিশ সদস্যরা ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে বের হন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ২ নম্বর কয়রা গ্রামের একটি ঘেরের পাড়ে গাঁজা গাছের চাষ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারটি ডালপালা বিশিষ্ট গাঁজা গাছ উদ্ধার করে এবং আব্দুল্লাহ মালীকে গ্রেপ্তার করে।
উদ্ধার করা গাছগুলোর মধ্যে একটির উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি, অপরটির ২ ফুট ৪ ইঞ্চি এবং বাকি দুটি প্রায় ২ ফুট করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা গাছের আনুমানিক মূল্য ২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator