কয়রায় গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

****
Del på Eidok
কয়রায় গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১
Foto: arkiv


কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ আব্দুল্লাহ মালী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে কয়রা থানার পুলিশ ২ নম্বর কয়রা গ্রামের একটি ঘেরের পাড় থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করে। গ্রেপ্তার আব্দুল্লাহ মালী ওই এলাকার মোঃ কওসার মালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়রা থানার জিডির ভিত্তিতে পুলিশ সদস্যরা ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে বের হন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ২ নম্বর কয়রা গ্রামের একটি ঘেরের পাড়ে গাঁজা গাছের চাষ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারটি ডালপালা বিশিষ্ট গাঁজা গাছ উদ্ধার করে এবং আব্দুল্লাহ মালীকে গ্রেপ্তার করে।
উদ্ধার করা গাছগুলোর মধ্যে একটির উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি, অপরটির ২ ফুট ৪ ইঞ্চি এবং বাকি দুটি প্রায় ২ ফুট করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা গাছের আনুমানিক মূল্য ২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা Distriktsnyheder আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 28 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Distriktsnyheder আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 113 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Distriktsnyheder খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Distriktsnyheder শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Distriktsnyheder তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Distriktsnyheder শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Distriktsnyheder সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views