দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

MdMominul islam avatar   
MdMominul islam
দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

দিনাজপুর প্রতিনিধি

 দিনাজপুরের বিরল থানা পুলিশ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইমন হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা সদর থেকে বিরল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমন হোসেন জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর) গ্রামের হাবিবুর রহমান বাবুর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান থানার এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইমন হোসেন। সেই থেকে পলাতক থাকায় মামলার চার্জ গঠন ও স্বাক্ষী শেষে আসামি ইমন হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামি ইমন হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে জিআর (সাজা) মৃত্যুদণ্ড ওয়ারেন্ট জারি করেন। উক্ত মামলার আসামির স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর), হওয়াতে আসামির ওয়ারেন্ট দিনাজপুর জেলায় আসে। পরবর্তীতে দিনাজপুর জেলার বিরল থানার একটি চৌকস টিম আসামির তথ্য সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা হতে তাকে গ্রেপ্তার করে।

No comments found


News Card Generator