নওগাঁ

নওগাঁর পোরশায় ছাত্রীকে গণধর্ষণে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, তাদেরকে প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।..
Eidok-এ শেয়ার
নওগাঁর পোরশায় ছাত্রীকে গণধর্ষণে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল (২৪) ও আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলীম (৩০)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে চৌদ্দ বছরের ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহ্ এর আম বাগানের দোচালা ঘরে নিয়ে যায় সাকিল। সেখানে সাকিল ও আব্দুল আলীম ঐ ছাত্রীকে জোরপূর্বক পলাক্রমে ধর্ষণ করে। পরে ছাত্রী নিজেই থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পায়। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে আজ মঙ্গলবার ১০ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত দুইজনকে সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় জরিমানার টাকা ধর্ষণ শিকার ছাত্রীকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 14 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 53 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 91 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 106 ভিউ