বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত মাদক ফেয়ারডিলের ১৮ বোতলসহ অনিতা রানী ঘোষ (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি র..
Eidok-এ শেয়ার
বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার বারোপুর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, হিলি সীমান্ত এলাকা থেকে মাদকের চালান বগুড়ায় আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নামুজা-বারোপুর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী অনিতা রানীর সঙ্গে থাকা কালো স্কুলব্যাগ থেকে ১৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিতা রানী বিক্রির উদ্দেশ্যে হিলি থেকে মাদকের চালানটি বগুড়ায় নিয়ে আসার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, চালানটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? অপরাধ সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 ভিউ মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ অপরাধ মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 23 ভিউ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 ভিউ