সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ-জামানের শোভাযাত্রা ও গণসংযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ-জামানের শোভাযাত্রা ও গণসংযোগ..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ-জামানের শোভাযাত্রা ও গণসংযোগ..
সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ-জামানের শোভাযাত্রা ও গণসংযোগ..
ছবি: সংগৃহীত
সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ-জামানের শোভাযাত্রা ও গণসংযোগ..

বায়েজীদ ইসলাম জয় 
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ-জামান রঞ্জুর নেতৃত্বে শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
শোভাযাত্রায় চৌগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এসএম খালেক উজ-জামান রঞ্জু।
গণসংযোগকালে তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
প্রচারপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, এসএম খালেক উজ-জামান রঞ্জু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়েও দায়িত্ব পালন করেছেন বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
শোভাযাত্রা ও গণসংযোগে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות

News Card Generator