বেগম খালেদা জিয়ার ভাগ্নে কে আদালতে পাঠানোর নির্দেশ। | আই নিউজ বিডি

বেগম খালেদা জিয়ার ভাগ্নে কে আদালতে পাঠানোর নির্দেশ।

আয়কর ফাঁকির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। ঢাকার বিশেষ জর্জ আদালত ৬ আজ মঙ্গলবার এই আদেশ দেন। বিষয়টি..
Eidok-এ শেয়ার
বেগম খালেদা জিয়ার ভাগ্নে কে আদালতে পাঠানোর নির্দেশ।
ছবি: সংগৃহীত

আয়কর ফাঁকির মামলায়  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার   শাহরিন ইসলাম  চৌধুরী তুহিন কে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের।  ঢাকার বিশেষ জর্জ আদালত  ৬ আজ মঙ্গলবার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুহিন চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়লুন  আবেদিন মেজবা ও শেখ  শাকিল আহম্মেদ। জনাব তুহিন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য। তিনি  বেগম খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম এর ছেলে।  আইনজীবীর তথ্য অনুযায়ী ৮১ লাখ টাকা  আয়কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আদালত তাকে ৮ বছরের সাজা ও ৯২ লাখ টাকা জরিমানা করেন।  দীর্ঘ দিন বিদেশে থাকার পর গত ২২ এপ্রিল তিনি দেশে আসেন। জনাব তুহিন আজ আদালতে হাজির  হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত  নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  এ বিষয়ে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন তুহিন ভাই বৈষম্যের শিকার মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আইনী লড়াই শেষে তিনি বীরের বেশে ফিরবেন। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড আইন-আদালত তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 55 ভিউ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ আইন-আদালত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 44 ভিউ আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আইন-আদালত আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 58 ভিউ খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন আইন-আদালত খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 60 ভিউ শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইন-আদালত শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 28 ভিউ ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের আইন-আদালত ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 72 ভিউ প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আইন-আদালত প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 48 ভিউ