"গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

"গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত..

Jafar Iqbal avatar   
Jafar Iqbal
"গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত..
"গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
জয়পুরহাট জেলা, কালাই উপজেলা , উদয়পুর ইউনিয়নে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে "গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা" বিষয়ক একটি খামারি প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।..

০৩ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার আয়োজিত এ প্রশিক্ষণে উক্ত ইউনিয়ন থেকে আগত ৫০ জন খামারি অংশগ্রহণ করেন। আধুনিক ও লাভজনক খামার গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণে সুষম খাদ্য ব্যবস্থাপনা, উন্নত জাতের গরুর পরিচর্যা, রোগ প্রতিরোধে টিকাদান, রেকর্ড সংরক্ষণ এবং আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মোঃ জাফর ইকবাল, এরিয়া সেলস ম্যানেজার , ব্র্যাক এআই এন্টারপ্রাইজ। এছাড়াও প্রশিক্ষণটি সফলভাবে বাস্তবায়নে (AISP) মোঃ আঃ আলিম আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল খামারিদের নিয়ে আয়োজন করা হয় একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Комментариев нет


News Card Generator