কচুয়ার কাদলা ইউনিয়নে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার কাদলা ইউনিয়নে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতা..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার কাদলা ইউনিয়নে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতা..
কচুয়ার কাদলা ইউনিয়নে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতা..
ছবি: সংগৃহীত
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন শস্য শস্য এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীগন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করি..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নে রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের আয়োজনে এবং স্বপ্নবাজ ও বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সহযোগিতায় মেধা অন্বেষণ-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার  ইফতেদায়ী ও কিন্ডার গার্টেন ,  মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের দাবি, কচুয়া উপজেলার অভিভাবক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপ্নের পরামর্শে কাদলা খাদিজাতুল কোবরা ফাজিল মাদ্রাসার প্রভাষক জান্নাতুল আলম আলমগীরের সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন শস্য শস্য এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীগন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, এমদাদুল হক মিলন , যুবদলের নেতা মোঃ সোহেল সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতায় পরীক্ষাটি সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এ আয়োজনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Nessun commento trovato


News Card Generator