সাজেকে ৫৪ বিজিবির চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাজেকে ৫৪ বিজিবির চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

Md sohel Rana avatar   
Md sohel Rana
সাজেকে ৫৪ বিজিবির চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
সাজেকে ৫৪ বিজিবির চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
ছবি: সংগৃহীত
****

মো সোহেল রানা দীঘিনালা খাগড়াছড়ি) 

সীমান্তের অতন্দ্র প্রহরী" দেশের সীমানা রক্ষার পাশাপাশি পাহাড়ে দূর্গম এলাকায় শিক্ষা, চিকিৎসা ও আত্ব মানবতার সেবায় কাজ করছে বিজিবি। সাজেকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী  এর নির্দেশক্রমে দুর্গম পাহাড়ের পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে   চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।  

সাজেকে  শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়   পাহাড়ের পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে   মেডিকেল ক্যাম্পেইন মাধ্যমে চিকিৎসা সেবা পরিচালনা করেন বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪বিজিবি মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি।  

এতে শতাধিক  স্থানীয় গরীব ও অসুস্থ পাহাড়ী জনগোষ্ঠী নারী- পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়। 

চিকিৎসা সেবা নিতে এসে অলকা রানী ত্রিপুরা,থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা ও 

কাকোন্তি ত্রিপুরা বলেন, আমরা পাহাড়ে কেউ অসুস্থ হলে ১০/২০মাইল দুরে গিয়ে চিকিৎসা নিতে হয়। বিজিবি ডাক্তার আমাদের দূর্গম পাহাড়ে এসে আমাদেরকে চিকিৎসা ও ঔষধ দিয়েছেন। আমরা বিজিবির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator