সদরপুরে ৮ রশি দরবারে কিশোর গ্রুপের দেশীয় অস্ত্র প্রদর্শন; প্রশাসন ও দরবার কর্তৃপক্ষের জরুরি সভা

ফরিদপুরের সদরপুরে দিন দিন উঠতি বয়সী কিশোরদের দলবদ্ধ চলাফেরা ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের হেলিপ্যাড ও..
Chia sẻ lên Eidok
সদরপুরে ৮ রশি দরবারে কিশোর গ্রুপের দেশীয় অস্ত্র প্রদর্শন; প্রশাসন ও দরবার কর্তৃপক্ষের জরুরি সভা
Ảnh: tư liệu

আশপাশের এলাকায় কিশোর গ্রুপের দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

এ পরিস্থিতিতে কিশোরদের অপতৎপরতা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জরুরি আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

সভায় সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, কিশোর গ্রুপের কর্মকান্ড নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় পুলিশের টিম সার্বক্ষণিক সজাগ রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত আছে। দরবার ও আশেপাশে এ ধরণের তৎপরতার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন, কিশোর গ্রুপের কর্মকান্ড এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এদের সঙ্গে কারা জড়িত এবং তাদের পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. আকতার হোসেন কাবুল, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত দুদু মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Tin tức quận আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 36 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Tin tức quận খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Tin tức quận শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Tin tức quận তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Tin tức quận শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Tin tức quận সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 58 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার Tin tức quận সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 Views