কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মোটরসাইকেল মহড়া

****
اشتراک‌گذاری در Eidok
কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মোটরসাইকেল মহড়া
عکس: گردآوری‌شده

কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মোটরসাইকেল মহড়া

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা জানান দিতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী মন্ডল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বিয়ালা বাজারে ২ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়। বিয়ালা বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে মাত্রাই বাজার ঘুরে পুনরায় বিয়ালা বাজারে এসে শেষ হয়।

আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় ৫০০টি মোটরসাইকেল ও শতাধিক অটোরিকশাসহ প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

শোডাউনে মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ, মাত্রাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোডাউনে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী মন্ডল বলেন, আমি বিএনপির একজন নির্যাতিত ও নিপীড়িত ব্যক্তি। আজকের এই জনসমাগমই ইয়াকুব আলীর জনপ্রিয়তার প্রমাণ। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, বিএনপি থেকে মনোনীত ও নির্বাচিত হলে মাত্রাই ইউনিয়নকে জেলা তথা দেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি জীবনের বাকি সময় জনগণের সেবায় উৎসর্গ করতে চাই।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে اخبار منطقه নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল اخبار منطقه ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন اخبار منطقه খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ اخبار منطقه কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 70 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার اخبار منطقه সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন اخبار منطقه সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ اخبار منطقه সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views