দীঘিনালায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দীঘিনালায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা..

Md sohel Rana avatar   
Md sohel Rana
দীঘিনালায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা..
দীঘিনালায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা..
ছবি: সংগৃহীত
ক্যাশলেস লেনদেন অধিক নিরাপদ 

মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ি দীঘিনালায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। রাঙ্গামাটি সোনালী ব্যাংক পিএলসি, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি  মোঃ ইকবাল বাহার চৌধুরী,রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় বক্তব্য , বাংলাদেশ সোনালী  ব্যাংক, চট্টগ্রাম সহকারী পরিচালক রাকেশ দত্ত, বাংলাদেশ সোনালী  ব্যাংক, চট্টগ্রাম সহকারী(ক্যাশ) পরিচালক মোঃ আরমান উল্লাহ চৌধুরী, বাংলাদেশ সোনালী ব্যাংক দীঘিনালা শাখার ব্যবস্থাপক রূপায়ন চাকমা। কর্মশালায় ব্যাংক কর্মকর্তারা বলেন, নকল টাকার নোট চেনার আগে আসল টাকার নোট চিনতে হবে, তাহলেই নকল টাকার নোট চেনা যাবে। জাল টাকা রাখা ও জাল টাকা দিয়ে লেনদেন করা দন্ডনীয় অপরাধ। এছাড়া বেতন, বোনাস,  ভাতা ও ব্যবসায়ী সকল প্রকার লেনদেন নিত্যদিনের খরচ পাতি কিউআর কোড এর মাধ্যমে অ্যাপ ব্যবহার করে ক্যাশলেস লেনদেন করা যায়। এতে করে লেনদেন অধিক নিরাপত্তা থাকবে। 

 

 

Nessun commento trovato


News Card Generator