নওগাঁ

নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল 'গরিবের মামলার ভার বহন করবে সরকার, দ্বন্দ্বে কোন আনন..
Eidok'ta paylaş
নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
Fotoğraf: derleme

সোমবার (২৮ এপ্রিল) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে রেলি বের করা হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে মিলিত হয়ে আলোচনা সভা করা হয়।

ইউএনও জেসমিন আক্তার বলেন, " অর্থের অভাবে সাধারণ মানুষরা অনেক সময় আইনের সহযোগিতা নিতে পারেন না। তাদের কথা ভেবে সরকার আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ্য ব্যক্তিদের বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।"

তিনি আরও বলেন, "সরকারি খরচে আইনগত সহযোগিতা যারা নেবেন তাদের জন্য জেলা জজ কোর্টে লিগ্যাল এইডে সরাসরি অথবা অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে মামলা দায়ের ও পরিচালনার জন্য প্রাপকের যোগ্যতা অনুযায়ী আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা রয়েছে।" 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সিহাদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী প্রমুখ। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক İlçe Haberleri মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ İlçe Haberleri সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 33 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা İlçe Haberleri আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 47 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ İlçe Haberleri বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* İlçe Haberleri বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 53 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা İlçe Haberleri জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views