কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচনী উঠান বৈঠক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচনী উঠান বৈঠক..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচনী উঠান বৈঠক..
কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচনী উঠান বৈঠক..
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচনী উঠান বৈঠক

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা জানান দিতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের জনসাধারণের সাথে উঠান বৈঠক করেছেন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী মন্ডল।

মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় উপজেলার বিয়ালা বাজারে ২নং ওয়ার্ড বাসীর আয়োজনে স্থানীয় বিএনপি নেতা ফেরদৌস জামান এর সঞ্চালনায় ও এ টি এম নুরুল ইসলামের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ, মাত্রাই ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা হারুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইয়াকুব আলী মন্ডল নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সেই সাথে তিনি বিএনপি থেকে মনোনীত ও নির্বাচিত হলে মাত্রাই ইউনিয়নকে জেলা তথা দেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি জনগণের সেবায় বাকিটা জীবন উৎসর্গ করতে চান।

Nessun commento trovato


News Card Generator