ফরিদপুরে হত্যা মামলার আসামী ঝিনাইদহ থেকে গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে হত্যা মামলার আসামী ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে হত্যা মামলার আসামী  ঝিনাইদহ থেকে গ্রেপ্তার
ফরিদপুরে হত্যা মামলার আসামী  ঝিনাইদহ থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****


ফরিদপুরের বোয়ালমারীতে ইব্রাহীম (৩৫) হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদ (৪০)কে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর থানার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এনার্জি পাম্পের পাশে একটি ভাতের হোটেলে খাবার খাচ্ছিলেন। খাবার শেষে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে করে আসা ৭-৮ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।
পরে তাদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে পিকআপচালক মো. হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এসআরবির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ডিবি পরিচয়ে ইব্রাহীমকে অপহরণের পর মারধর করে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী থানার বনচাকী-রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহত ইব্রাহীমের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এসআরবি-৬-এর সহযোগিতায় অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

לא נמצאו הערות


News Card Generator