সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের 'যমুনা' প্রকল্পের কার্যক্রম পরিদর্শন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের 'যমুনা' প্রকল্পের কার্যক্রম পরিদর্শন..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের 'যমুনা' প্রকল্পের কার্যক্রম পরিদর্শন..
সিরাজগঞ্জে রেড ক্রিসেন্টের 'যমুনা' প্রকল্পের কার্যক্রম পরিদর্শন..
ছবি: সংগৃহীত
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিকে এক মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভায় মিলিত হন..

প্রাকৃতিক ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সিরাজগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘যমুনা’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার একটি সমন্বিত প্রতিনিধি দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে এই ‘লার্নিং শেয়ারিং ভিজিট’-এর আয়োজন করা হয়।

জানা যায়, জানুয়ারি ২০২৫ থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ও কাওয়াকোলা ইউনিয়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। স্থানীয় পর্যায়ে অর্জিত ইতিবাচক পরিবর্তন ও সফল উদ্যোগগুলো অন্যান্য প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই যৌথ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. শাহাদাত সহ পরিসংখ্যানবিদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব, ৬টি এনজিও প্রতিনিধি, প্রকল্পের প্রতিনিধি, যুব সদস্য এবং রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলটি প্রকল্পে স্থানীয়দের সহায়তায় তৈরি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, সুপেয় পানির জন্য নলকূপের পাকা গোড়া, নারী উদ্যোক্তাদের কার্যক্রম, বন্যায় আগাম বার্তা প্রচারের আধুনিক পদ্ধতি এবং কমিউনিটি ও স্কুল পর্যায়ে পরিচালিত হাইজিন (স্বাস্থ্যকর অভ্যাস) সেশন সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিকে এক মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভায় মিলিত হন। 

সভায় বক্তারা প্রকল্পের মাধ্যমে অর্জিত সফলতা ও কার্যকর পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানে এসব ভালো কাজ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator