লালম‌নিরহা‌টের পাটগ্রামে সকা‌লে ট্রাক চাপায় ইজিবাইক, নিহত ৪.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালম‌নিরহা‌টের পাটগ্রামে সকা‌লে ট্রাক চাপায় ইজিবাইক, নিহত ৪..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
লালম‌নিরহা‌টের পাটগ্রামে সকা‌লে ট্রাক চাপায় ইজিবাইক, নিহত ৪..
লালম‌নিরহা‌টের পাটগ্রামে সকা‌লে ট্রাক চাপায় ইজিবাইক, নিহত ৪..
ছবি: সংগৃহীত
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে লালম‌নিরহাট থে‌কে বুড়িমারী যাবার সময় এ‌ক‌টি ট্রাক নিয়ন্ত্রন হা‌রিয়ে বিপরীত থে‌কে আসা এক‌..

লালম‌নিরহাট প্রতিনিধি:

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে লালম‌নিরহাট থে‌কে বুড়িমারী যাবার সময় এ‌ক‌টি ট্রাক নিয়ন্ত্রন হা‌রিয়ে বিপরীত থে‌কে আসা এক‌টি ইজিবাইক কে চাপা দি‌লে ৪ জন নিহত হন। 

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, লালম‌নিরহাট থে‌কে আসা ট্রাক‌টির সাম‌নের চাকা ফে‌টে গে‌লে (পাংচার) ট্রাকটি নিয়ন্ত্রন হা‌রি‌য়ে বু‌ড়িমা‌রি থে‌কে আসা  ইজবাই‌কে চাপা দি‌য়ে পার্শ্ববর্তী এক‌টি দোকা‌নে ঢু‌কে প‌রে এতে  ঘটনাস্থ‌লে ২ নিহত হয়েছেন এবং উপ‌জেলা স্বাস্থ‌্য কে‌ন্দ্রে চি‌কিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা গে‌ছেন। আহত পাঁচজন কে উন্নত চি‌কিৎসার জন‌্য রংপুর মে‌ডি‌কেল ক‌লে‌জে রেফার্ড করা হ‌য়ে‌ছে।

ঘটনার পর ট্রা‌কের চালক ও হেলপার পলাতক রয়ে‌ছে। 

পু‌লিশ নিহত‌তের সুরতহাল রি‌পোট তৈরী ক‌রে‌ছে, নিহত‌দের প‌রিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নি‌তে চাই‌লে তা‌দের কোন দাবী না থাকায় পু‌লিশ নিহ‌তের প‌রিবা‌রের কা‌ছে লাশ হস্তান্তর ক‌রে‌ছে। 

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। 

ঘটনাস্থে‌লে তাৎক্ষ‌নিক ভা‌বে উপস্থিত হ‌য়ে‌ছেন, উপ‌জেলা প্রশাসন, হাইও‌য়ে পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস ও পু‌লিশ প্রশাসন। 





No comments found


News Card Generator