লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
লালম‌নিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, লালমনিরহাটে ছাত্রলীগ এর (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাব্বিকে (২৮) গ্রেফতার করেছে। ..

 

লালমনিরহাট প্রতিনিধি:

লালম‌নিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, লালমনিরহাটে ছাত্রলীগ এর (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাব্বিকে (২৮) গ্রেফতার করেছে। 

রা‌কিবুল ইসলাম রাব্বি লালমনিরহাট পৌরসভার পূর্ব থানা পাড়া এলাকার মো. ফজলুর রহমানের ছেলে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মা ডিম আড়ত’ থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। 

গ্রেফতারের পর রাকিবুল ইসলাম রাব্বিকে থানায় নেওয়া হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। পু‌লিশ জানায়, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator