বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
হাসপাতালে চিকিৎসাধীন সাইদুর রহমান বাচ্চুর পাশে কিছু সময় কাটান তিনি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে রোগীর চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং তাঁর আশু সুস্থতা কামনায় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অসুস্থ নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, দলের এই প্রবীণ ও ত্যাগী রাজনৈতিক নেতা যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবা এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সে জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্কাউটস আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।