অসুস্থ বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অসুস্থ বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ..

Juwel Hossain avatar   
Juwel Hossain
অসুস্থ বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ..
অসুস্থ বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ..
ছবি: সংগৃহীত
****

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

হাসপাতালে চিকিৎসাধীন সাইদুর রহমান বাচ্চুর পাশে কিছু সময় কাটান তিনি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে রোগীর চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং তাঁর আশু সুস্থতা কামনায় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অসুস্থ নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, দলের এই প্রবীণ ও ত্যাগী রাজনৈতিক নেতা যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবা এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সে জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্কাউটস আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Geen reacties gevonden


News Card Generator