ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি; ১৭ লাখ টাকার ওষুধ লুট থানায়… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি; ১৭ লাখ টাকার ওষুধ লুট থানায় মামলা

চুরি হওয়া দোকানের ছবি
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি; ১৭ লাখ টাকার ওষুধ লুট থানায় মামলা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ নামের একটি ফার্মেসির দোকানের টিনের শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরির হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরায় দেখা যায় চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করেন পরে কয়েকটি বস্তা ভর্তি করে ঔষধ নিয়ে একটি পিকআপে দ্রুত স্থান ত্যাগ করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিদিনের মতো রাত আনুমানিক ১১ টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকানের মালিক ও কর্মচারীরা। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান টিনের শাটারের তালা ভাঙ্গা।

দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা বিভিন্ন কোম্পানির দামি ওষুধ নেই। এই চুরি যাওয়া ওষুধের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। একই সঙ্গে ক্যাশ বক্সে থাকা আরো ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

খবর পেয়ে দোকানের মালিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয়দের জানান। অজ্ঞাতনামা চোরেরা পূর্বপরিকল্পিতভাবে শাটারের তারা ও এঙ্গেল ভেঙে দোকানে প্রবেশ করে ঔষধ চুরি করে নিয়ে যায়। 

ক্ষোভ প্রকাশ করে ওষুধের দোকানের মালিকরা জানিয়েছেন শহরের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক। দ্রুত চোরদের আইনের আওতায় আনতে হবে, না হলে তারা অন্য পদক্ষেপ দিতে বাধ্য হবে।

এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক কল্যাণ দেবনাথ জয় বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী বলেন সৌহার্দ ফার্মেসিতে চুরির বিষয়ে একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ পুলিশ সুপারের নির্দেশনায় কাজ করা হচ্ছে। দ্রুত আসামিদের আইনের আওতায় নেয়া হবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views