বগুড়া আদালতে জেলা জজ নিয়োগ ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়া আদালতে জেলা জজ নিয়োগ ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়া আদালতে জেলা জজ নিয়োগ ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ
বগুড়া আদালতে জেলা জজ নিয়োগ ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় জেলা জজ নিয়োগকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে বিরোধ, তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির ঘটনায় আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন বলে দাবি করেছেন অ..

বগুড়ায় জেলা জজ নিয়োগকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে বিরোধ, তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির ঘটনায় আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন বলে দাবি করেছেন অ্যাডভোকেট আব্দুল ওহাব।

নতুন জেলা জজের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টির পেছনে বগুড়া বারের পিপি-জিপিপন্থী আইনজীবীদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুল ওহাব।

তিনি বলেন, বগুড়ায় তিন মাসেরও বেশি সময় জেলা জজের পদ শূন্য ছিল। ভারপ্রাপ্ত জেলা জজ দিয়ে বিচারপ্রার্থীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। দীর্ঘদিনের এই সংকটের পর সরকার সরকারি আদেশের (জিও) মাধ্যমে একজন জেলা জজ নিয়োগ দিয়েছে। তবে তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

আব্দুল ওহাবের অভিযোগ, জেলা জজ নিয়োগের সরকারি আদেশ জারির পর বগুড়া বার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সদস্য সংবাদ সম্মেলন করে আদালত বর্জনের ঘোষণা দেন। তাঁর দাবি, বার সমিতির নির্বাহী কমিটির সভা বা সাধারণ সভায় সিদ্ধান্ত না নিয়েই এ ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, পিপি-জিপিপন্থী আইনজীবীরা নতুন জেলা জজের দায়িত্ব গ্রহণে বাধা দিচ্ছেন। সরকারি আদেশ বাস্তবায়নের পক্ষে থাকা আইনজীবীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে সংশ্লিষ্টরা বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন বলে জানান আব্দুল ওহাব।

আদালতের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে বগুড়া বার সমিতি, পিপি ও জিপিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator