আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
اشتراک‌گذاری در Eidok
আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
عکس: گردآوری‌شده

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আলীকদম উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটের সময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রশিদ আহমদ-কে আহ্বায়ক, আলী হায়দার রাব্বি-কে সদস্য সচিব এবং মোহাম্মদ হাবীব উল্লাহ-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আলীকদম উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা হবে। একইসঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে তারা কাজ করবেন।

তারা বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠ পর্যায়ে থেকে কাজ করব। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দলের সকল নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। এনসিপি আলীকদম উপজেলা শাখার নতুন এই কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন دیگر জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 39 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের دیگر দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 84 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী دیگر স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 87 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান دیگر কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 76 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত دیگر বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 98 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল دیگر মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 175 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ دیگر রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 93 Views