ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

****
שיתוף ב-Eidok
ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ
צילום: ארכיון

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাটমোহর কার্যালয়ের উদ্যোগে  ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পাশে ফলজ গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় এ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মো: মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: তাজিনুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা। আরও উপস্থিত ছিলেন, মোছা: নাসরিন সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, চাটমোহর, পাবনা। এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, চাটমোহর, পাবনা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, চাটমোহর, পাবনা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী ও পৌরসভার ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে আনসার ও ভিডিপি'র সদস্য-সদস্যারাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে থাকে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা, প্রাকৃতিক বিপর্যয়রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুবজ দেশ গড়ে তোলা। বাহিনীর উপজেলা পর্যায়ে এই কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মূল দিক সমূহ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দু’ধারে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়। সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশেষ করে বজ্রপাতরোধে টেকসই পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রচুর পরিমাণে চাঁরা বৃক্ষরোপণ করা হয়। 

উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা সরাসরি তৃণমূল পর্যায়ে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। বাহিনীর ইউনিটের নিজস্ব এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন אַחֵר জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 41 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের אַחֵר দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 86 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী אַחֵר স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 92 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান אַחֵר কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 78 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত אַחֵר বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 100 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল אַחֵר মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 177 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ אַחֵר রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 94 Views