মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ভোরের আঁধার কাটার আগেই বসতঘরে পুলিশের অভিযান। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১২৫ বোতল স্কাফ সিরাপ। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ভোররাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে এ অভিযান চালানো হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক হন দেবনগর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আমিনুল ইসলাম সাগর (৩০) এবং বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের আব্দুস ছমদের ছেলে ফারুক মিয়া (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। পরে আমিনুল ইসলাম সাগরের বসতঘরে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীমান্তঘেঁষা মাধবপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকের সরবরাহ ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্তে নজরদারি জোরদার করা হয়েছে।
ভোরের আঁধারে পুলিশের হানা, ঘর থেকে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ ২ যুবক আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ভোরের আঁধারে পুলিশের হানা, ঘর থেকে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ ২ যুবক আটক..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি