যশোর

যশোরের রূপদিয়ায় ইমন নার্সারীতে দূর্বত্তদের তান্ডব; দুই লাখ টাকার ক্ষতি

রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউপি'র হাটবিলা দক্ষিনপাড়ায় অবস্থিত ইমন নার্সারীতে দূর্বৃত্তরা তান্ডব চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতীর বিদেশী ফলের গাছ বিনষ্ট করেছে....
Partager sur Eidok
যশোরের রূপদিয়ায় ইমন নার্সারীতে দূর্বত্তদের তান্ডব; দুই লাখ টাকার ক্ষতি
Photo : collectée

<span;>এ'কেমন শত্রুতা..বিদেশ থেকে আমদানীকৃত উন্নজাতের কাঁঠাল, কদবেল, মাল্টাসহ বিভিন্ন প্রজাতীর ফলের (মাদার) গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এর ফলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ নার্সারী মালিক ইমন হোসেনের। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউপি'র, ৫নং ওয়ার্ডের অন্তর্গত হাটবিলা দক্ষিণপাড়া (নিউ বস-ব্রিকস) এলাকার মোঃ কামরুজ্জামান দফাদারের ছেলে মোঃ ইমন হোসেনের নার্সারীতে। বাণিজ্যিক ভাবে গড়ে তোলা নার্সারীতে রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতীর উন্নতজাতের ফলদগাছ। এখানে মূলত বিক্রির উদ্দেশ্যে কলমের মাধ্যমে গাছের চারা উৎপাদন করা হয়ে থাকে। ক্ষতিগ্রস্থ গাছ গুলোকে মাদারগাছ বলা হয়। (শত-শত চারা উৎপাদনকারী গাছ) অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিন সকালে ইমন হোসেন তার নার্সারীতে যেয়ে দেখতে পান বিদেশ থেকে আমদানীকৃত (মাদার) চারা উৎপাদনের জন্য নির্দিষ্ট উন্নত প্রজাতীর কাঁঠাল, কদবেল ও মাল্টা গাছগুলো কে বা কারা প্রতিটা গাছে মাঝ বরাবর দুমড়ে-মুচড়ে ভেঙ্গে ফেলেছে। এরফলে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভুগি নার্সারী মালিক ইমন হোসেন। তিনি বলেন পূর্বশত্রুতার কারনে এধরনের কর্মকান্ড ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা বলেন এধরনের অন্যায় কর্মকান্ড মেনে নেয়া যায় না। গাছের সাথে কার শত্রুতা থাকতে পারে। এধরনের কর্মকান্ড যেই করুক না কেন তাকে চিহৃত করে আইনের আওত্বায় নিয়ে আশা উচিত।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Nouvelles du district বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 1 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Nouvelles du district বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 8 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Nouvelles du district ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 24 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Nouvelles du district জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 22 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Nouvelles du district ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 41 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Nouvelles du district কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 20 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Nouvelles du district চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 39 Views