‘কারও গায়ে হাত দেইনি, যুবদল আইন নিজের হাতে তুলে নেয় না ’

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ পাওয়া গেছে। এ সময় যুবদল নেতাকর্মীদের বাধার মুখে পরিস্থিতি..
Auf Eidok teilen
‘কারও গায়ে হাত দেইনি, যুবদল আইন নিজের হাতে তুলে নেয় না ’
Foto: Archiv

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

তিনি জানান, আওয়ামী লীগ ও সংশ্লিষ্টরা যাতে ঢাকার কোথাও মিছিল-মিটিং করতে না পারে, সে বিষয়ে ঢাকা মহানগর যুবদলের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে। সকালে তাদের ‘নেটওয়ার্ক জালে’ আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল করার বিষয়টি ধরা পড়ে। এরপর যুবদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এবং জানতে পারেন যে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও জাসদের নেতাকর্মীরা একত্র হয়ে সভা করছেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, “আসার পরে আমরা নিশ্চিত করেছি যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাইরে কোনো প্রকার জুলুম বা নির্যাতন না হয় এবং কেউ তাদের গায়ে হাত না দেয়। অনেক বৃদ্ধ ও নারী লোকও সেখানে আছেন, গায়ে হাত দিলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।”

এ সময় তিনি আরও বলেন, “এটা মানবিক সরকার, তারেক রহমানের সরকার। জাতীয়তাবাদী দল ও যুবদল আইন নিজের হাতে তুলে নেয় না।” পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমালোচনা করে তিনি বলেন, “পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় এই জোট বিভিন্ন জায়গায় ককটেল ও বোমা মারছে, যা তারা নিজেরাই স্বীকার করেছে। কেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়।”

পুলিশের অভিযান ও আটকদের বিষয়ে বক্তব্য: খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য। বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং বহিরাগত অনেকে সেখানে অবস্থান করছিলেন। সেখানে গোপন বৈঠক চলছে—এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে অভিযান চলমান রয়েছে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি Politik জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 32 Views পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল Politik পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 42 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী Politik মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 83 Views দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার Politik দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বহিষ্কার 37 Views আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার Politik আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার 34 Views মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী Politik মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 30 Views ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান Politik ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে রাজনৈতিক সংলাপে তারেক রহমান 28 Views