শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিএনপির সংসদ সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় শহিদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁকে সাব রেজিস্ট্রি অফিসের সামনে পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে শেরপুরে তৎকালীন বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 114 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views