শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
শেরপুরে এমপি সিরাজের গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিএনপির সংসদ সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের মামলায় শহিদুজ্জামান নান্নু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁকে সাব রেজিস্ট্রি অফিসের সামনে পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে শেরপুরে তৎকালীন বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politik নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politik পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politik টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politik গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politik গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politik গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politik জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views