কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি বগুড়া কারা কর্তৃপক্ষের | আই নিউজ বিডি

বগুড়া

কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি বগুড়া কারা কর্তৃপক্ষের

****
Eidok-এ শেয়ার
কারাগারে নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি বগুড়া কারা কর্তৃপক্ষের
ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগারে অবস্থানকালে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দিদের রাতে কারাগারের বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার অভিযোগও নাকচ করেছে তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বগুড়া জেলা কারাগারে আসার পর সেখানে আটক ছিলেন গাজী সালাউদ্দিন তানভীর। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, ১৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তি পান তানভীর।

তার নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে কারা কর্তৃপক্ষের দাবি, বগুড়া জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। কোনো কারা কর্মকর্তা বা কর্মচারীও তার সঙ্গে অসদাচরণ বা খারাপ আচরণ করেননি।

এ ছাড়া কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে নিয়ে গিয়ে ভোরে পুনরায় কারাগারে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কারা কর্তৃপক্ষ আরও বলেছে, এ ধরনের বক্তব্যের ফলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তানভীরের কাছে অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারাগারে রিমান্ডের সময় নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন গাজী সালাউদ্দিন তানভীর।

সংবাদ সম্মেলনে তানভীর দাবি করেন, রাতে আওয়ামী লীগের নেতাদের গাড়িতে করে কারাগারের বাইরে নিয়ে যাওয়া হতো এবং ভোরে তাদের আবার কারাগারে ফিরিয়ে আনা হতো। বিষয়টি দেখে ফেলায় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তানভীর আরও দাবি করেন, কারাগারে থাকা আওয়ামী লীগের নেতারা বিশেষ সুবিধা পাচ্ছেন। তারা ফোনে কথা বলছেন, ভালো খাবার খাচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছেন বলেও তিনি অভিযোগ করেন।

তবে তানভীরের এসব অভিযোগের কোনোটি সত্য নয় বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন פוליטיקה টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা פוליטיקה গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল פוליטיקה গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর פוליטיקה গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় פוליטיקה জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views