কচুয়ার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা..
কচুয়ার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাসুদ রানার প্রার্থিতা ঘোষণা..
ছবি: সংগৃহীত
মাসুদ রানা মিয়াজী জানান, নির্বাচনে জনগণের রায় পেলে আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ভাইয়ের পরামর্শ ক্রমে  এলাকা..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বক্সগঞ্জ গ্রামের কৃতি সন্তান ও কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিয়াজী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নিজ এলাকা বক্সগঞ্জে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় কালে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

মোঃ মাসুদ রানা মিয়াজী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক জীবনে গত ১৭ বছর বিভিন্ন মামলা ও হামলার কারণে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং ৩৬টি মামলার মধ্যে অধিকাংশ মামলায় জেল খেটেছেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মাসুদ রানা মিয়াজী বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রার্থিতা ঘোষণার পর তিনি বক্সগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি আরো বলেন কামাল হোসেন বাবুল ভাই নির্বাচন করার কথা । ভাইকে নির্বাচন করার জন্য আমি উৎসাহ দিয়েছি।কিন্তু তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। সেজন্যই আমাকে নির্বাচন করতে হচ্ছে।

মাসুদ রানা মিয়াজী জানান, নির্বাচনে জনগণের রায় পেলে আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ভাইয়ের পরামর্শ ক্রমে  এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি পালাখাল মডেল ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

No se encontraron comentarios


News Card Generator