জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

****
Share on Eidok
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
Photo: collected

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জয়পুরহাট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে শুক্রবার বিকেল ৩টায় জয়পুরহাট পৌরসভা ও আক্কেলপুর উপজেলার দল মুখোমুখি হয়। আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে পাঁচবিবি পৌরসভা ও কালাই উপজেলা দল অংশ নেবে। ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট সদর উপজেলা বনাম ক্ষেতলাল উপজেলা এবং ২৮ সেপ্টেম্বর আক্কেলপুর পৌরসভা বনাম পাঁচবিবি উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে।
এরপর ২ ও ৩ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ৯ অক্টোবর বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে জয়পুরহাটের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্বোধনী ম্যাচ দেখতে জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Comments 0

No comments found

Related News Articles

ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Sports News ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 15 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sports News নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 83 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sports News শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 117 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sports News শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 140 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sports News অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 129 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sports News শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 103 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sports News খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 150 Views