শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামীম লেখেন, “সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা এ দেশের শত্রু।”
ছাত্রলীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, “ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।” তবে এই পোস্টে তিনি সুনির্দিষ্টভাবে কোন আনাসের কথা বোঝাচ্ছেন, তা উল্লেখ করেননি।
তানভীর বারী হামীম আরও বলেন, “বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে তাদেরই, যারা বিকৃত মনস্তাত্ত্বিকতার অধিকারী। তবে কোনো দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।”
একই পোস্টে অন্যান্য রাজনৈতিক সংগঠনের সমালোচনা করে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তোলেন এই ছাত্রদল নেতা। গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো— দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।”
অতীতের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে হামীম হুঁশিয়ারি দিয়ে লেখেন, “অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।”
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0