আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে’: রাশেদ খাঁন

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তারা আবারও জামায়াত নেতাদের ফাঁসি দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।..
اشتراک‌گذاری در Eidok
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে’: রাশেদ খাঁন
عکس: گردآوری‌شده

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই তা সম্ভব হবে না। সরকার বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। কিন্তু একটি বিশেষ পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর অপচেষ্টা চালাচ্ছে। মূলত সরকারের বিরুদ্ধে '৭১-এর ঘাতক ও '২৪-এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার স্পষ্ট যোগসূত্র রয়েছে।”

তিনি আরও বলেন, “জামায়াত কখনো সংসদে প্রধান বিরোধী দল হতে পারেনি, তবে এবার তারা বিরোধী দল হিসেবে স্থান পেয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভার কাজ সরকারকে সহযোগিতা করা ও যৌক্তিক সমালোচনা করা। অথচ জামায়াতের নেতৃত্বে এই ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করে যাচ্ছে। এমনকি জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে তারা সরকারের বিরুদ্ধে লংমার্চ করে বেড়াচ্ছে।”

জামায়াতের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত ইন্ধন দিচ্ছে এবং লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে। অথচ তাদের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না। জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যার কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করার সাহস পাচ্ছে।”

জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খাঁন বলেন, “এই আওয়ামী লীগ যদি আবারও ফিরে আসে, তবে তারা প্রথম কাজ হিসেবে জামায়াত নেতাদেরই ফাঁসি দেবে। কাজেই, জামায়াত নেতাদের এখনই সতর্ক হওয়া উচিত।”

এর আগে সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 62 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 123 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 123 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 125 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 108 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 127 Views