চিনিশপুরের রাজারদী থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | আই নিউজ বিডি

চিনিশপুরের রাজারদী থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

****
Condividi su Eidok
চিনিশপুরের রাজারদী থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Foto: archivio

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজারদী এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ হানিফ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজারদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই কামরুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হানিফকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার হানিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Commenti 0

Nessun commento trovato