ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে… | আই নিউজ বিডি

জয়পুরহাট

ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে গ্রাহকদের বিক্ষোভ

****
Eidok-এ শেয়ার
ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে গ্রাহকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের অবসান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট শাখার সামনে সচেতন গ্রাহক ফোরাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জয়পুরহাট সচেতন গ্রাহক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারি। পরে ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে ব্যাংক এলাকার আশপাশ প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মুহাঃ হাসিবুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, জালাল উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বিপুলসংখ্যক মানুষের আস্থা ও আমানতের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ ও আস্থার সংকট তৈরি হয়েছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্রতার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ, দক্ষ, সৎ ও পেশাদার পরিচালনা পর্ষদ থাকা জরুরি। গ্রাহকদের স্বার্থ, আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

জয়পুরহাটের কর্মসূচিতে বক্তারা গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং কার্যকর সুশাসন নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 59 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views