বাংলাদেশকে ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে গৃহীত কর্মসূচিকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারী জেলার ৬ উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত কলেজভিত্তিক ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণে ১ম ধাপে অংশগ্রহণ করা ৪০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। নীলফামারীতে গত মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের উদ্যোগে প্রত্যেক উপজেলায় একযোগে কলেজভিত্তিক ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণের বিশেষ সেশনে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ চারা গাছ বিতরণ করা হয়। একইভাবে ডোমার উপজেলার গোমনাতী কলেজে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা।
নীলফামারীতে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ | আই নিউজ বিডি
নীলফামারীতে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0