ছাতকে বসতঘর থেকে তিন সন্তানের জননী তুলনার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাতক উপজেলার দোলার বাজার  ইউনিয়নের মঈনপুর গ্রামে তুলনা বেগম (২৭) নামের তিন সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Chia sẻ lên Eidok
ছাতকে বসতঘর থেকে তিন সন্তানের জননী তুলনার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Ảnh: tư liệu

ছাতকে বসতঘর থেকে তিন সন্তানের জননী তুলনার ঝুলন্ত মরদেহ উদ্ধার।
জুনেদ আহমদ রুনু,

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার  ইউনিয়নের মঈনপুর গ্রামে তুলনা বেগম (২৭) নামের তিন সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৪ সেপ্টেম্বর  সকালে মঈনপুর গ্রামে নিজ বসতঘরের তীরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান স্বজনরা। মৃত তুলনা বেগম কূর্শী গ্রামের তোফাজ্জল হোসেন। এর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে তুলনার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, পারিবারিক কোনো ক্ষোভ বা অন্য কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে

স্বামী বর্তমানে পলাতক থাকার কারনে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
জাহিদ পুর পুলিশ ফারির ইনচার্জ আব্দুর রহমান

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নিয়েছেন। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy