লাইসেন্স নেই, তবু সার বিক্রি—মাধবপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লাইসেন্স নেই, তবু সার বিক্রি—মাধবপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
লাইসেন্স নেই, তবু সার বিক্রি—মাধবপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা..
লাইসেন্স নেই, তবু সার বিক্রি—মাধবপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা..
ছবি: সংগৃহীত
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।..

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি॥
হবিগঞ্জের মাধবপুরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তোফাজ্জল হোসেন ও আবু সালেক মিয়ার দোকানে কৃষি উপকরণ বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 
জানা যায়, ওই দুই ব্যবসায়ী কীটনাশক বিক্রির সঙ্গে জড়িত। তবে সংশ্লিষ্ট অনুমোদন ও লাইসেন্স ছাড়াই তারা সার বিক্রি করছিলেন। এ সময় কৃষি উপকরণ বিক্রিতে সরকারি বিধিবিধান ও প্রয়োজনীয় লাইসেন্স নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “কৃষি উপকরণ বিক্রিতে সরকারি বিধিবিধান ও লাইসেন্স নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

نظری یافت نشد


News Card Generator