টাকা নিয়েও নবীন বরন হয় নি ববি'র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের

২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হওয়ার ছয় মাস পার হলেও নতুন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখনো আয়োজন করা হয়নি।..
Delen op Eidok
টাকা নিয়েও নবীন বরন হয় নি ববি'র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের
Foto: archief

 মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হওয়ার ছয় মাস পার হলেও নতুন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখনো আয়োজন করা হয়নি। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ১৩তম ব্যাচের প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী। প্রথা অনুযায়ী, প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরিচিত করে দিতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। তবে এবারের ১৩তম ব্যাচের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা গেছে। প্রথম বর্ষের মাঝামাঝি এসে পৌঁছালেও, আজও হয়নি নবীনদের সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। অথচ, ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ওরিয়েন্টেশন বাবদ ২০০ টাকা করে ফি নেওয়া হয়েছিল। এ বিষয়ে বাংলা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, “প্রতি বছর নবীনদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ আয়োজন করা হয়। ছয় মাস পার হয়ে গেলেও আমাদের ব্যাচের নবীনবরণ হয়নি। যদি অনুষ্ঠান না হয়, তাহলে নেওয়া অর্থের জবাবদিহিতা চাই।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “ সব ফি দিয়েছি, কিন্তু কোনো কেন্দ্রীয় ওরিয়েন্টেশন পাইনি। বিষয়টির তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে জবাবদিহিতা চাই।” একই বিভাগের আরেক শিক্ষার্থী চৈতি আক্তার বলেন, “ভর্তির সময় নেয়া ওরিয়েন্টেশনের তিন লাখ টাকারও বেশি অর্থ কোথায় গেল? প্রোগ্রামও নেই, টাকার হিসেব নাই এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা জবাব চাই।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী জাহিন আব্দুল্লাহ বলেন, “ওরিয়েন্টেশন না হওয়ায় নবীনরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।” বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের আরও অনেক শিক্ষার্থী বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা সুজন চন্দ্র পল বলেন, “সেন্ট্রাল ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে হয়নি। সামনে কবে হবে, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।” বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, “ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল। হবে কি না, সেটা উপাচার্যই বলতে পারবেন।” তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয় নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা anders নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ anders নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল anders সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় anders সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন anders শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন anders গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন anders ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views