শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত বাহিনী’ সায় দিচ্ছে: রিজভী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত বাহিনী’ সায় দিচ্ছে: রিজভী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত বাহিনী’ সায় দিচ্ছে: রিজভী..
শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত বাহিনী’ সায় দিচ্ছে: রিজভী..
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরের কিছু ‘গুপ্ত ও সুপ্ত’ শক্তি এতে সহায়তা করছে।..

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, “পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভেতর গুপ্ত আর সুপ্তরা তালপাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার কথিত ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত বাহিনী’ সায় দিচ্ছে।

জ্বালানি সংকট নিয়েও বক্তব্য

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সরকার সংকট মোকাবিলায় আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ পরিস্থিতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিয়েছে। তার দাবি, কিউবায় ১০ থেকে ১৫ দিন পর্যন্ত বিদ্যুৎ না থাকার পরিস্থিতিও তৈরি হয়েছে।

রিজভী আরও বলেন, বিশ্বের মোট তেল ও জ্বালানিবাহী জাহাজের একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। এই প্রণালিতে চলমান পরিস্থিতির প্রভাব জ্বালানি সরবরাহের ওপর পড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি, জ্বালানি সংকট এবং সাম্প্রতিক সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। 

Ingen kommentarer fundet


News Card Generator