ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ভাগ্যক্রমে বেঁচে গেলেন চালক | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ভাগ্যক্রমে বেঁচে গেলেন চালক

****
Eidok-এ শেয়ার
ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ভাগ্যক্রমে বেঁচে গেলেন চালক
ছবি: সংগৃহীত

 সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকা ও মাগুরাগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের চালক ভেতরে আটকা পড়লেও ভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূর্বগঙ্গাবর্দী স্থানে ঢাকা এবং মাগুরাগামী দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। অন্যদিকে, দুর্ঘটনার পরপরই মাগুরাগামী ট্রাকের চালক পালিয়ে যান। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথ প্রচেষ্টা চালিয়ে ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন। তবে অলৌকিকভাবে কেউ গুরুতর আহত হননি এবং প্রাণহানির মতো বড় কোনো ঘটনা ঘটেনি।

​এদিকে ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনার কারণে উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজট তৈরি হয়। এতে গন্তব্যমুখী শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আটকা পড়া চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 75 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 46 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views