ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ভাগ্যক্রমে বেঁচে গেলেন চালক | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ভাগ্যক্রমে বেঁচে গেলেন চালক

****
Eidok-এ শেয়ার
ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ভাগ্যক্রমে বেঁচে গেলেন চালক
ছবি: সংগৃহীত

 সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকা ও মাগুরাগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের চালক ভেতরে আটকা পড়লেও ভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূর্বগঙ্গাবর্দী স্থানে ঢাকা এবং মাগুরাগামী দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। অন্যদিকে, দুর্ঘটনার পরপরই মাগুরাগামী ট্রাকের চালক পালিয়ে যান। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথ প্রচেষ্টা চালিয়ে ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন। তবে অলৌকিকভাবে কেউ গুরুতর আহত হননি এবং প্রাণহানির মতো বড় কোনো ঘটনা ঘটেনি।

​এদিকে ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনার কারণে উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজট তৈরি হয়। এতে গন্তব্যমুখী শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আটকা পড়া চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ חדשות המחוז ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 13 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা חדשות המחוז ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 14 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 15 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 36 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল חדשות המחוז জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 43 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের חדשות המחוז ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 26 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন חדשות המחוז সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 32 Views