ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ, ভিডিও ভাইরাল | আই নিউজ বিডি

ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সা..
Eidok-এ শেয়ার
ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাতে চলছিল নির্মাণকাজ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসাইল পৌরসভার মাইজখাড়া মরাগাঙ্গী এলাকায় ব্রিজটির নির্মাণকাজ শুরুর পর থেকেই দিনের পরিবর্তে রাতের আঁধারে কাজ করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নির্মাণকাজ পর্যবেক্ষণ শুরু করেন।

একপর্যায়ে রাতে ব্রিজের কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে। পরে এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা শিহাব খানশূর বলেন, ব্রিজে বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার বিষয়টি তাঁরা দেখতে পেয়েছেন। সরকারি অর্থ ব্যয়ে নির্মাণাধীন কাজে এ ধরনের অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

আরেক বাসিন্দা আজিজ মিয়া বলেন, ব্রিজটির কাজ দিনে করার কথা থাকলেও রাতে কাজ করা হচ্ছিল। স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে বাঁশ, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই দিতে দেখেছেন বলে দাবি করেন তিনি।

১০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ পুনর্নির্মাণের কাজ পেয়েছে মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরে এর মেয়াদ বাড়ানো হয়।

বর্তমানে ব্রিজটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে প্রায় ২০ শতাংশ কাজ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য

ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম বলেন, কিছু অংশে শাটার বের করার সুযোগ না থাকায় সেখানে ভিন্ন পদ্ধতিতে কাজ করা হয়েছে। তাঁর দাবি, গ্যাপের অংশে বাঁশ দিয়ে স্ল্যাব তৈরি করে ওপরে সিমেন্টের বস্তা দিয়ে কাঠামো বানিয়ে ঢালাই দেওয়া হয়েছে।

তদন্তের আশ্বাস প্রশাসনের

বাসাইল উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ব্রিজের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তবে কাজটি জেলা প্রকৌশল দপ্তরের অধীনে হওয়ায় এর দায়ভার উপজেলা প্রকৌশল দপ্তর নেবে না বলে জানান তিনি।

তিনি বলেন, বিষয়টি জেলা প্রকৌশলীকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে তিনি সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করেছেন। সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

ঘটনাটি নিয়ে তদন্তের পর নির্মাণকাজে অনিয়মের প্রকৃত চিত্র ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 101 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views